আই কে মিউজিক স্টেশন-এর ঈদ ধামাকা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান:
ঈদে চমক নিয়ে আসছে ‘আই কে মিউজিক স্টেশন’। ঈদ উপলক্ষে সিজন-৪ এ একসাথে শুটিং করেছেন ৩০টি গানের। সম্প্রতি বিএফডিসির একটি ফ্লোরে জমকালো আয়োজনে এই শুটিং সম্পন্ন হয়। সিজন-৪ এ গানে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুন অনেক শিল্পীরাও। যে গানগুলো ঈদ উপলক্ষে একের পর এক প্রকাশ করা হবে। শুধু তাই নয়, রয়েছে বিগ বাজেটের মিউজিক ভিডিওসহ আরো কয়েকটি গান। যে গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে আই কে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে। সবগুলো গানের কথা লিখেছেন সময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার মুনসুর সানী। এ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আইকে মিউজিক স্টেশনের চেয়ারম্যান এমদাদ খান এবং আই কে মিউজিক স্টেশনর পরিচালক ও একক গীতিকার মুনসুর সানী।
তারা বলেন, বাংলা গানকে ভালোবেসে প্রবাসে থেকেও আমরা অসংখ্য গান তৈরি করছি। এবারের ঈদেও সিজন-৪ এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু মিউজিক ভিডিওসহ গান তৈরি করেছি। ঈদে প্রকাশ হবে ‘ওগো সখি’ শিরোনামের একটি গান। এই গানটি নিয়ে বেশ আশাবাদী।
আমরা সব সময় চেষ্টা করি শ্রোতাদের চাহিদা অনুযায়ী ভিন্ন ধারার গান উপহার দিতে। আমরা আশা করছি, আমাদের গানগুলো ব্যতিক্রম এবং গানগুলো শুনে শ্রোতাদের ভালো লাগবে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির