বিয়ের প্রলোভনে তরুণীকে বাসায় নিয়ে সংঘবদ্ধ ধ’র্ষ’ণের অভিযোগ, গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষ’ণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জামান মন্ডল (৩০), মো. হাবিবুল্লাহ (২৪) ও তামিম খান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম প্রায় এক মাস আগে ঢাকার মিরপুর-১ এলাকায় তার পিতার বাসায় বেড়াতে যান। সেখানে পাশের বাসার ভাড়াটিয়া তামিম খানের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে গত মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে তামিম তাকে টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী এলাকায় একটি ভাড়া বাসার ফাঁকা কক্ষে নিয়ে আসে। পরে রাত ৩টার দিকে তামিমের সহযোগী জামান মন্ডল ও হাবিবুল্লাহ ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে তারা তামিমের সহযোগিতায় ভিকটিমকে পালাক্রমে ধর্ষ’ণ করে। রাত প্রায় ৪টা পর্যন্ত এ পাশবিক নির্যাতনের পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ভিকটিম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়। পরে থানায় আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির