মাগুরায় মহম্মদপুরে চাচার ছু’রিকাঘাতে ভাতিজার কবজি বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক, মাগুরা, সম্পাদনায়-সাইমুর রহমান:

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে চাচার ছুরিকাঘাতে ভাতিজার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোঃ রাসেল (পিতা: বাদশা মিয়া) একই গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, অজ্ঞাত কারণে তার চাচা কাবুল তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাবুলের ছুরিকাঘাতে রাসেলের ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।রেগীর শারীরিক অবস্হার অবনতি হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির