নড়াইলের লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন

জহুরুল হক মিলু, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ -২৬ উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই উদ্ধোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার।

এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবুল হাসনাত।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান প্রমুখ।
এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ইনচার্জ প্রশান্ত কুমার ঘোষ,
মুর্শিদা ইয়াসমিন, প্রভাষক ও সাংবাদিক মারুফ সামদানি, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, শিক্ষক কামরুল হুদাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম পুষ্ট নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলে একটি স্বনির্ভর ও পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সকল মানুষকে প্রতিদিন খাবারে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্যাকেটজাত বা অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিগুণ বজায় রাখতে হবে।
পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সকলকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির