অবশেষে সচল ফেসবুক! ঘণ্টাব্যাপী বিভ্রাটে ভোগান্তির পর স্বস্তি

বিশ্বজুড়ে ঘন্টাখানেক সাময়িক বিভ্রাটের শিকার হওয়ার পর অবশেষে ধীরে ধীরে সচল হতে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কারিগরি ত্রুটির কারণে হুট করেই ব্যবহারকারীরা লগ-আউট হয়ে যাওয়া এবং নিউজ ফিড রিফ্রেশ করতে না পারার মতো সমস্যায় পড়েন। তবে মেটার প্রকৌশলীদের দ্রুত তৎপরতায় এই অচলাবস্থা কেটে যেতে শুরু করেছে।

শুক্রবার (১২ জুন) রাত পৌনে ৮টার হুট করেই মেটার মালিকানাধীন এই জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। অনেকেই জানান, হঠাৎ করেই তাদের সেশন এক্সপায়ারড হয়ে যায় এবং অ্যাপ ও ব্রাউজার থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে পড়েন। এরপর পাসওয়ার্ড দিয়েও আর আইডিতে প্রবেশ করা যাচ্ছিল না। ফেসবুকের পাশাপাশি মেটার অন্য দুই প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও আংশিক বিভ্রাট দেখা দেয়। বিভ্রাটের খবর নজরদারি করার ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ মাত্র কয়েক মিনিটে লাখ লাখ ব্যবহারকারী তাদের সমস্যার কথা রিপোর্ট করেন।

হঠাৎ এমন বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই সাইবার হামলার আশঙ্কাও করতে শুরু করেন। তবে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুতই জানানো হয় যে এটি কোনো সাইবার হামলা নয়, বরং তাদের অভ্যন্তরীণ সার্ভারের কারিগরি ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য তারা ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশও করে।

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট
ফেসবুকের সার্ভারগুলো আবার সচল হতে শুরু করেছে। অনেক ব্যবহারকারী ইতোমধ্যেই তাদের অ্যাকাউন্টে সফলভাবে লগ-ইন করতে পারছেন এবং নিউজ ফিডও স্বাভাবিক নিয়মে কাজ করছে।

তবে সব অঞ্চলের ব্যবহারকারীদের জন্য সেবাটি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির