হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
অভাব-অনটনের কারণে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিল একটি হতদরিদ্র পরিবার। অর্থাভাবে বসতঘরটি সংস্কার করা সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ফজলুল মুরাদ।

তিনি পরিবারটির বসতঘর সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন, যাতে তারা নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশে জীবনযাপন করতে পারে।

সহায়তা প্রদানকালে ফজলুল মুরাদ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। ভবিষ্যতে পরিবারটির আরও কোনো প্রয়োজন দেখা দিলে যথাসাধ্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন।

স্থানীয়রা তাঁর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক দরিদ্র পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

এলাকাবাসী ফজলুল মুরাদের এ উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির