বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি। হঠাৎ এই সেবা ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ ও ব্যবহারে মারাত্মক জটিলতায় পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে ব্যবহারকারীরা চ্যাটবটটিতে প্রবেশের পর তাঁদের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে অস্বাভাবিক কিছু ফাইল ডাউনলোড হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্মটি হঠাৎ অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর নিয়মিত দাপ্তরিক কাজ, তথ্য অনুসন্ধান ও শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। আকস্মিক এই অচলাবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রসিকতা করে মন্তব্য করেছেন যে চ্যাটজিপিটি বন্ধ হয়ে যাওয়ায় তাৎক্ষণিক উত্তর বা তথ্য খোঁজার জন্য মানুষকে এখন আবার নিজেদের মস্তিষ্কের ওপরই ভরসা করতে হচ্ছে।

এই প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব কেবল চ্যাটজিপিটির মূল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থাকেনি। এআইভিত্তিক বিভিন্ন ফিচারের জন্য যেসব তৃতীয় পক্ষের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল, সেগুলোর স্বাভাবিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ে।

তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেলেও বাংলাদেশে রাত পৌনে ১১টা নাগাদ চ্যাটজিপিটি ব্যবহার করতে পেরেছেন স্থানীয় ব্যবহারকারীরা

আরো দেখুন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ

একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সংগীতশিল্পী আসিফ আকবরের বাবা অ্যাডভোকেট আলী

আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: শেখ হাসিনাকে গয়েশ্বর

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী

দুবাইয়ে থাকা সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চায় দুদক

সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে অর্থপাচার করে অর্জিত সম্পদ গড়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক