২০০২ সালে মুম্বাইয়ে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে মামলা হয়েছিল বলিউডের অভিনেতা সালমান খানের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সেই মামলার শুনানিতে মুম্বাই সেশন কোর্টে হাজির হন তিনি। দুর্ঘটনার সময় সালমানই গাড়ি চালাচ্ছিলেন বলে সাক্ষ্য দিয়েছেন দুই সাক্ষী। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত দুই সাক্ষী আজ আদালতকে বলেছেন, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সালমান। দুর্ঘটনার পরপরই গাড়ির চালকের আসন থেকে নেমে আসেন তিনি। অবস্থা বেগতিক দেখে তিনি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। Post navigation ঘর ভাঙছেবিদ্যার! ‘আজিজ ভাইয়ার ছায়াতলে মাহি’