গুম-খুন ও অপহরণ নিয়ে ইইউর উদ্বেগ

image_80735_0সম্প্রতি বাংলাদেশে গুম-খুন ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর লেকশোর হোটেলে ‘ইউরোপ ডে’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ জানান।

উইলিয়াম হানা বলেন, “এসব খুন-গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।” এ সময় তিনি চলমান রাজনৈতিক অস্থিরতা আলোচনার মাধ্যমে দূর করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

৪ মে রোববার সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে চালকসহ অপহৃত হন যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক মুজিবুর রহমান। সংবাদ সম্মেলনে লন্ডনপ্রবাসী এ বিএনপি নেতার অপহরণের ঘটনায় বৃটিশ হাইকমিশনের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইইউর বাংলাদেশ-বিষয়ক প্রতিনিধি উইলিয়াম হানাসহ আটটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির