image_128975সঞ্জয় দত্তের পর বারবার কারাগারের চৌদ্দ শিক যেন ডেকেই চলেছে সালমান খানকে। তবে ক্যারিয়ারের সবচেয়ে মোক্ষম মৌসুমে সালমানের এই হিট অ্যান্ড রান মামলায় জেল জরিমানা হয়ে গেলে সাল্লু বাবার ক্যারিয়ারের ভরাডুবি তো হবেই পাশাপাশি সবচেয়ে ভয়ংকর বিষয় হলো বলিউড প্রায় ৫০০ কোটির ওপরে ক্ষতির সম্মুখীন হবে।

সামনে সাজিদ নাদিওয়ালার ঈদ রিলিজ আছে ‘কিক’ ছবিটি। আনিজ বাজপেয়ী ‘নো এন্টি মেইন এন্ট্রি’সহ প্রায় সকলেই এখন উদ্বিগ্ন। আনিজ বাজমী বলেছেন, ‘এটা খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ কয়েক দশক পরে এমন একজন সালমান জন্মায়। যার ছবি রিলিজ মানেই ২ থেকে ৩ শত কোটি টাকার লাভ ঘরে আসে। গোট ইন্ডাস্ট্রির অনেকটাই তার ওপরে নির্ভর করছে।

এদিকে বেশ কিছু মানবাধিকার সংগঠন আবার উঠে পড়ে লেগেছে সালমানকে কোনোভাবে চিত্রতারকা হিসেবে যেন আইনের বিশেষ ছাড় না দেওয়া হয়। এরই মধ্যে দুই সাক্ষী যখন মাতাল অবস্থায় গাড়ি চালানোর ব্যাপারে সালমানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। ঠিক তখনই আবার নতুন খবর বাতাসে রটেছে। সাক্ষীদের নাকি সালমান লোক মারফত ৫ লাখ করে টাকা সেধে বলেছেন, ‘রুপি লও অউর ঘর যাকে সো যাও।’ এর সত্যতা স্বীকার করেননি সালমান। তাই আষ্টেপৃষ্ঠেই যেন তাকে জেলে পাঠানোর ব্যবস্থা চলছে। অন্যদিকে সঞ্জয় দত্তের মামলায় তার জেল জরিমানার পর বিষয়টি আরও জোরদার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *