বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকায় নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা

image_82282.1493_dhaka_skyline1_620x360বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকায় স্থান পেয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। পরিবেশ দূষণের ওপর পর্যবেক্ষণ চালিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ৯১টি দেশের ১৬০০টি শহরের মধ্য থেকে পরিবেশ দূষণের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করে ডব্লিউিএইচও।
সংস্থার জরিপের ফল অনুযায়ী সবচেয়ে বেশি দূষিত ২০টি শহরের তালিকায় নারায়ণগঞ্জের অবস্থান ১৭তম। গাজীপুর ২১তম ও ঢাকা রয়েছে ২৩তম অবস্থানে। তালিকায় সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের দিল্লিকে। বাকি শহরগুলো রয়েছে পাকিস্তান ও বাংলাদেশে।
প্রতিবেদনে বলা হয়, ২০টি শহরে ক্ষতিকর পিএমটু.৫ এর মাত্রা সর্বোচ্চ। আর ২০টি শহরের মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে ভারতে। ভারতের দিল্লিতে পিএম২.৫ এর মাত্রা পাওয়া গেছে ১৫৩ মাইক্রোগ্রামস। এটি শরীরের জন্য খুবই ক্ষতিকর। পাটনায়ও দূষণের মাত্রা যথেষ্ট বেশি। পাটনাতে পিএম২.৫ এর মাত্রা ১৪৯ মাইক্রোগ্রামস। পিএম২.৫ এর মাত্রা ২৫ মাইক্রোগ্রামস হলে তা নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। পিএম২.৫ অ্যামোনিয়া, কার্বন, নাইট্রেট ও সালফেটের ক্ষুদ্র কণা বা মাইক্রোনের এক ধরনের সমন্বয়। পরিবেশে এর মাত্রা বেশি থাকলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। এর ক্ষতিকর প্রভাবে ক্যানসার, উচ্চরক্তচাপ বা শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে বেইজিংয়ের চেয়ে দিল্লিকে বেশি দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকায় চীনের কোনো শহর নেই। একই সঙ্গে কানাডা, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও সুইডেনের শহরগুলোতে দূষণের মাত্রা কম।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির