image_82948.glenn-maxwell-preity-zinta-ipl-640এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারির মালিক কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল। তার মারমুখি ব্যাটিংয়ে বিপক্ষ শিবিরে বিরাজ করে চরম আতঙ্ক। বাইশ গজের বাইরে তিনি কিন্তু মোটেই মারমুখি মানুষ নন। বরং কিংস ইলেভেনের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গেল, মাঠের বাইরের ম্যাক্সওয়েল একেবারে মাটির মানুষ, ডাউন টু আর্থ। “আমি গ্লেন ম্যাক্সওয়েল, আমাকে সমীহ করে চলো”- টাইপের অহেতুক ভাবের ছিটেফোঁটাও নেই তার মধ্যে। ক্রিজের উল্টো দিকে তাঁর সঙ্গে যে-ই থাকুক না কেন, তাকে নাকি ম্যাক্সওয়েল নির্দ্বিধায় বলে দেন, “আমি পিটিয়ে খেলছি, তুমিও খেলো।”

 
অফ-টাইমে সতীর্থদের সঙ্গে ঠাট্টা-ইয়ার্কি তাঁর বিশেষ পছন্দ। যার বেশির ভাগটাই নাকি চলে পুল সেশনে। কোনও প্লেয়ার জলে নামতে দোনামনা করলেই তাঁকে এক ধাক্কায় পুলে ফেলে দিতে দু’মিনিট ভাবেন না এই ‘ম্যাড ম্যাক্স।’ সতীর্থদের মাথা থেকে টুপি তুলে দৌড় দিতেও ওস্তাদ! ক্রিকেটটা ম্যাক্সওয়েলের ক্রিকেট-মাঠেই থাকে। বাইরে থাকে না। কেউ কোনো দিন নাকি তাঁর হাতে ক্রিকেটের বই দেখেনি। কিন্তু ক্রিজে মাঝে মাঝেই সতীর্থকে চোখ মারতে দেখেছে। এমন সিআর সেভেন-সদৃশ চরিত্রকে ঘিরে পাঞ্জাবের টিম অনেক দূর যাবে সেটা খুব স্বাভাবিক।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *