2_82896আর্নল্ড শোয়ার্জনেগার যত ছবিতে অভিনয় করেছেন এর প্রায় সবগুলোতে অভিনয়ের সময় আহত হয়েছেন। এর মধ্যে এমন আঘাতও ছিল, যার জন্য তাঁকে হাসপাতালে যেতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্নি বলেছেন, ‘প্রযোজকরা আমার আহত হওয়ার বিষয়টা ভালো চোখে দেখতেন না। কিন্তু একই সঙ্গে তাঁরা চাইতেন আমার স্টান্টগুলো যেন চমকপ্রদ হয়। ফলে প্রায় সব ছবিতেই এ ধরনের স্টান্ট করতে গিয়ে আমাকে আহত হতে হয়েছে। চটজলদি হাসপাতালে গিয়ে চিকিৎসা (সেলাই বা ব্যান্ডেজ) নিয়ে দ্রুত ফিরে এসে আবারও শুটিংয়ে যোগ দিতে হতো। তবে এমনও হয়েছে, কাঁধে বা পায়ে বড় ধরনের আঘাত পেয়েছি এবং যে কারণে শুটিং বন্ধ করে দিতে হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *