preity-zinta-wallpaper.jpg 1বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও ওয়াদিয়া শিল্পগোষ্ঠীর সুদর্শন মালিক নেস ওয়াদিয়ার সম্পর্কের কথা কারোই অজানা নয়। কিন্তু তাদের প্রেমের এ সম্পর্ক এখন অতীত স্মৃতি মাত্র।
সম্প্রতি নিজ মুখেই এ কথা স্বীকার করেছেন প্রীতি। ফিল্মফেয়ার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নেসের সাথে সম্পর্কের কথা জানতে চাইলে প্রীতি বিচ্ছেদের কথা কবুল করে নেন।
তিনি জানিয়েছেন, তিনি এখন অন্য কারো হাত ধরেছেন। নেসকে ছাড়া তিনি ভালই আছেন।
প্রীতির জীবনে এখন নতুন পুরুষের আগমন ঘটেছে। তবে কে সেই পুরুষ, যার সঙ্গে বলিউড অভিনেত্রী এখন ডেটিং করছেন বলে বলিউডে গুঞ্জন ছড়াচ্ছে। কে সেই রহস্যময় মানুষটি? সে বিষয়ে মুখ খুলেননি প্রীতি।
এদিকে প্রেমের সম্পর্কে ইতি টানলেও পেশাগত দিক থেকে এখনো একসঙ্গে আছেন প্রীতি ও নেসে। দুজনে মিলে একসঙ্গে কিংস ইলেভেন পঞ্জাব দলটাও কিনেছেন। আইপিএল-এর এবারের আসরে তীব্র গতিতে ছুটছে প্রীতির দলের বিজয়রথ।
তবে কে প্রীতির সেই প্রাণের পুরুষ, সেই জল্পনাই চলছে বলিউডের আনাচে-কানাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *