sisir-300x227 শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সফিউল আজম তথ্য দেয়ার কথা বলে ডেকে নিয়ে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে বেধড়ক মারধর করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মারধরের এ ঘটনা ঘটে।
এ সময় শিশির মোড়লকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখে একটি কাগজে সই করিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সফিউল আজম তাকে ছেড়ে দেন।
শিশির মোড়ল জানান, সফিউল আজম সরকারি চাকরির পাশাপাশি শিকদার মেডিকেল কলেজে চাকরি করছেন। এক সঙ্গে একাধিক ডিগ্রি ব্যবহার করছেন। এ ব্যাপারে ওই চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে আসার কথা বলেন। পরে শিকদার মেডিকেলে গেলে চিকিৎসক সফিউল আজম ও তার সহযোগিরা মিলে এ প্রতিবেদককে মারধর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *