বাজিকরের হাতে মুঘল নেকলেস

image_81560_0হয়তো আকবরের নিজের গলাতেই দুলেছিল এই হারটি। কিংবা তিনি এটি বানিয়েছিলেন প্রেয়সী যোধা বাইকে উপহার দেবেন বলে।বংশানুক্রমে সেই নেকলেস হাত বদল হতে হতে কখনও এসেছে পুত্র জাহাঙ্গিরের কাছে আবার কখনও তা গিয়েছে শাহজাহানের গয়না বাক্সে।কিন্তু এবার সেই নেকসেলের মালিক হতে চলেছেন এক বাজিকর।

হ্যাঁ, ঠিক এমনটাই ঘটতে চলেছে বুধবার জেনেভা-র ক্রিস্টি অকশন হাউজে। নিলামে উঠতে চলেছে মুঘল সাম্রাজ্যের এই সম্পত্তি। হীরা এবং বহুমূল্যবান পাথর বসানো নেকলেসে খোদাই করা আছে মুঘল সম্রাট আকবর এবং জাহাঙ্গিরের নাম।’ম্যাগনিফিসেন্ট জুয়েলস’ নামের এই নিলামে ১৭ শতাব্দীর এই নেকলেসটির দাম উঠতে পারে দেড় থেকে ২০ লাখ মার্কিন ডলার পর্যন্ত। ক্রাফ্টসম্যানশিপের এক উৎকৃষ্ট উদাহরণ এই নেকলেসটি। দেখা যাক কোন বাজিকর এই মহামূল্যবান শিল্প নিদর্শনটি কিনে নিতে পারেন সঠিক মূল্যের বিনিময়ে!

এর সঙ্গে অবশ্য নিলামে উঠতে চলেছে আরও একটি অমূল্য রত্ন। পৃথিবীর বৃহত্তম নিখুঁত ‘নীল হীরে’, ‘দ্য ব্লু’-ও পা বাড়িয়ে বসে আছে তার নতুন মালিকের কাছে যাওয়ার জন্যে। নিলামে এর দাম উঠতে পারে ২ কোটি দশ লাখ মার্কিন ডলার থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত! – ওয়েবসাইট।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি