নারায়ণগঞ্জে এবার স্কুলছাত্রী অপহরণ, মুক্তিপণ না দিলে হত্যার হুমকি

নারায়ণগঞ্জে এবার আমেনা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীকে অপহৃত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে অপহরণ করা হয় বলে অপহৃত ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। অপরহণকারীরা মুক্তিপণ হিসেবে ৫ লাক্ষ টাকা দাবি করেছে বলে অভিযোগে বলা হয়েছে। অপহৃত স্কুলছাত্রী উপজেলার বৈদ্যেরবাজার গ্রামের আব্দুল বাতেনের মেয়ে ও স্থানীয় এমএন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী […]

নূর হোসেনের ৬ স্ত্রী !

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আরেক এরশাদ শিকদার খ্যাত নূর হোসেনের ৬ স্ত্রী। যাকে চোখে ধরেছে তাকেই বিয়ে করেছে সে। এর বাইরেও নূরের ছিল অসংখ্য নারীর সাহচার্য। নূরের ঘনিষ্ঠজনরা দাবি করেন, নূর হোসেনের ৬ স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী লিলির বাড়ি ঢাকার মিলব্যারাক এলাকায়। সে এখন নূরের সংসারে নেই। দ্বিতীয় স্ত্রী লিপির বাড়ি নারায়ণগঞ্জের খানপুরে। তার সংসারে বিপ্লব নামের […]

‘বর্তমানে জনগণের প্রথম চাওয়া নিরাপত্তা’

খুন-গুম-অপহরণসহ দেশের অরাজক পরিস্থিতি তুলে ধরে গণফোরাম সভাপতি প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, এখন জনমত যাচাই করা হলে মানুষের প্রথম চাওয়া হবে নিরাপত্তা। দেশের বর্তমান সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হলে মানুষ নিরাপত্তাহীনতাকেই আগে বলবে। আজ বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকারের হত্যাকারীদের […]

ডাইনি অপবাদে পিটিয়ে হত্যা

ডাইনি অপবাদে পিটিয়ে খুন করা হলো একনারীকে। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। একটি সংবাদমাধ্যম নিজের ফেসবুক পেজে ব্রাজিলের এক নারীর বিরুদ্ধে এ ধরনের স্ট্যাটাস দেওয়া হয়, তার পরই এই ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ৩ মে মারিয়া ডে জিসস (৩৩) নামের ওই নারীকে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, ৫ […]

ফেসবুকের ‘দেবদাস’

ফেসবুকে বসে প্রেমিকা খোঁজার নেশায় ছিল সে। গুনে গুনে একেবারে ৫ হাজার জনকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছিল ও। যার কথা বলছি তার নাম প্রেদ্রাগ জোভানভিচ। ৩৪ বছর বয়স্ক সার্বিয়ার এই বাসিন্দার শখ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বসে ঘণ্টার পর ঘণ্টা বন্ধু বানানো। তবে বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেমে থেকে ডেটিংয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরেই পেদাগ্র একটা […]

মৃত শ্রমিকের সংখ্যা ২৩২

তুরস্কের গতকালের ভয়াবহ কয়লা খনি দুর্ঘটনায় মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা জানান। দেশটির ভয়াবহতম এ খনি দুর্ঘটনার ফলে এরগোদান এক দিনের আলবেনিয়া সফর স্থগিত করে সেখানে যান। রাজধানী ইস্তাম্বুল থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের সোমা এলাকার একটি কয়লা খনিতে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাতাল ছাত্রলীগ নেতাদের কাণ্ড!

এক ছাত্রীকে কক্ষ থেকে বিতাড়ন করতে বাঁধা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে বেধড়ক মারধর করেছে ছাত্রলীগের কয়েকজন নেতা। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকায় তাদেরকে মারধর করা হয়। মারধরের শিকার ঢাবি আইবিএর ছাত্র আসিফ মোহাম্মদ জানান, তার বান্ধবী টুম্পা নীলক্ষেত আবাসিক এলাকার ৯৭নং ভবনের একটি কক্ষে ভাড়া থাকেন। তার সঙ্গে রুমমেট হিসেবে থাকেন […]

‘গ্রেফতারে বিলম্ব আদালত অবমাননা নয়’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ঘটনায় চাকরিচ্যুত তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতারে হাইকোর্টতো কোনো সময় বেঁধে দেননি। তাই গ্রেফতারে বিলম্ব আদালত অবমাননা হবে না। তিনি আজ সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, নারায়ণগঞ্জের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ঘটনার পর তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাইকোর্ট স্বতপ্রণোদিত এক […]

গাড়ি থামানোয় পুলিশকে চড় দিলেন এমপি ইউনুস!

বরিশালে কালো কাচের গাড়ি আটকের অভিযান চলাকালে এক ট্রাফিক কনস্টেবলকে চড় দেওয়ার অভিযোগ ওঠেছে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির বিরুদ্ধে। গতকাল বেলা সাড়ে ১১টায় নগরীর ব্যস্ততম কাকলী হল মোড়ে জনসম্মুখে ট্রাফিক কনস্টেবল বশিরকে তিনি থাপ্পড় দেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এমপি ইউনুস এই অভিযোগ অস্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল […]

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন তেভেজ

ব্রাজিল বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার জাতীয় ফুটবল স্কোয়াড থেকে বাদ পড়লেন পরিশ্রমী ও জনপ্রিয় স্টাইকার কার্লোস তেভেজ। জুভেন্টাসের হয়ে ইতালির সিরি এ লীগে চলতি মৌসুমে ১৯টি গোলদাতা এ খেলোয়াড়কে বাদ দিয়েই ৩০ সদস্যের প্রথমিক দল ঘোষণা করলেন কোচ আলেজান্দ্রো সাবেল্লা। তেভেজকে দলে নেওয়ার জন্য তার আর্জেন্টাইন ভক্তদের অনুরোধকেও তিনি পাত্তা দেননি। ২০১১ সালে আর্জেন্টিনার জাতীয় […]

আমরা লিচু না বিষ খাচ্ছি!

বাজারে লিচু উঠতে শুরু করেছে, দামও বেশ চড়া। বৈশাখের শেষ আর জৈষ্ঠ্যের মাঝামাঝি সময়ে বাংলাদেশের শহর-গ্রাম সর্বত্রই ছেলে-বুড়ো সবার অতি প্রিয় একটি ফল লিচু। লিচুর বেশ কয়েক প্রকার জাত রয়েছে। তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় মাত্র কয়েকধরনের লিচু। এগুলোর মধ্যে চায়না, চায়না-১, চায়না-৩, বোম্বে ও বেদানা লিচুর চাষ সবচেয়ে বেশি হয়। এগুলোর মধ্যে বোম্বাই জাতের […]

দাগনভূঞায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৪, শরীয়ত উল্যাহ বাঙ্গালীর প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

জহিরুল আলম, দাগনভূঞা : ফেনীর দাগনভূঞায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সাবেক কমানডার শরীয়ত উল্যাহ বাঙ্গালীর প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। গত ১২ মে মনোনয়ন  পত্র দাখিলের শেষ দিনে  অন্য কোন প্যানেল বা প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় বাঙ্গালীর প্যানেল নির্বাচিত হয়। দাগনভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কমানডার পদে শরীয়ত […]

শ্যুটিং চলাকালীন স্টান্টম্যানের পেটে ছুরি বসালেন শ্রদ্ধা কাপুর !

একটি হিন্দি ছবির শ্যুটিং চলাকালীন স্টান্টম্যানের পেটে ছুরি বসালেন আশিকি-২ এর নায়িকা শ্রদ্ধা কাপুর। রক্তাক্ত অবস্থায় ওই স্টান্টম্যানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শ্যুটিং-এ উপস্থিত সকলেই এই ঘটনায় অবাক। হতভম্ব শ্রদ্ধা কি করবেন বুঝতে না পেরে দৌড় লাগালেন সহকারী পরিচালকের কাছে। তার কাছে গিয়ে ঘটনার কথা বলাতে যা শুনলেন তাতে শ্রদ্ধার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। […]

ফেনীতে ক্যান্সার ও তামাক সেবন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার : “আসুন তামাক পরিত্যাগ করি, মুখের ক্যান্সার রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে এবং পটুয়াখালী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) এর সহযোগিতায় বুধবার বিকেলে ফেনী সিভিল সার্জন মিলনায়তনে মুখের ক্যান্সার ও তামাক সেবন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অুনষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিচোর্স পার্সন ছিলেন […]

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ সনাক্ত

জহির উদ্দিন মনির, সৌদি আরব : সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, হিলা নামে ওই ফ্যাক্টরিতে মোট ১৫ জন কর্মচারী কাজ করতেন। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও দুইজন ভারতীয়।রিয়াদ: গত সোমবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা সানাইয়াতে তিতাস ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশিসহ ১১ জনের লাশ শনাক্ত করা হয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে […]