sultana-kamal_36543-300x193 সরকারের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কারণে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন এডভোকেট সুলতানা কামাল। আজ দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে টিআইবির আয়োজনে ‘জাতীয় শুদ্ধাচারব্যবস্থা বিশ্লেষণ বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। সুলতানা কামাল বলেন, জাতীয় শুদ্ধাচারব্যবস্থা ঠিক রাখার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না। ফলে লিমনের মতো নিরীহ ছেলের বিরুদ্ধে এখনো মামলা চলে। আর সাত খুনের আসামিরা গ্রেপ্তার না হয়ে ঘুরে বেড়ান।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের সংবিধানে নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দেয়া হয়েছে। এতে একধরনের গণতান্ত্রিক একনায়কতন্ত্র তৈরি হয়েছে। কোন একজন খুন-গুম হলেও সেই ঘটনার প্রতিকারে প্রধানমন্ত্রীর মতামত বা হস্তক্ষেপের দরকার হয়। মানবজমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *