greftarনারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় ডেমরা থানা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

বৃস্পতিবার গভীর রাতে ডেমরা কামালাগোপের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন , রাতে নারায়ণগঞ্জে ডিবি পুলিশের একটি টিম সেভেন মার্ডার মামলায় রফিককে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করে। রাতেই নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

শুক্রবার সকাল ও দুপুড়ে রফিককে গ্রেপ্তার এর বিষটি স্বীকার না গেলেও বিকাল ৫টার সময় আলোচিত সেভেন মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ ডিবির ওসি মামুনুর রশিদ বলেন, ডেমরা থেকে রফিক নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ খুনের সঙ্গে রফিক জড়িত থাকতে পারে । এনিয়ে আলোচিত এ মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *