imagesপ্রকাশ্যে না নিলেও ছবিপ্রতি এখন দশ লাখ টাকা নিচ্ছেন মাহিয়া মাহি। শোনা যায়, সর্বশেষ তিনি ওয়াজেদ আলী সুমন প্রযোজিত একটি সিনেমা থেকে এই পারিশ্রমিক নিয়েছেন। তবে এ প্রসঙ্গে মুখ খুলতে রাজি নন মাহি।
ওয়াজেদ বলেন, ”মাহি এ পর্যন্ত আমার চারটি ছবিতে কাজ করেছেন। তিনি ডেডিকেটেড নায়িকা। আমার ‘কি দারুণ দেখতে’ সিনেমায় কাজ জন্য চার লাখ টাকা নিয়েছেন।”

আর অন্যপক্ষের দাবি, সরকারি নানান জটিলতা এড়াতেই তারা বিষয়টি গোপন করছেন।
নায়িকাদের পারিশ্রমিকের তালিকায় এর আগে শীর্ষে ছিলেন শাবনূর। তিনি সর্বোচ্চ ছয় লাখ টাকা নিয়েছিলেন। সমপরিমাণ নিতেন মৌসুমীও। আর এবার অতীতের সব রেকর্ড ভাঙলেন মাহি।
তিনি শুরুতে চেয়েছিলেন বিজ্ঞাপনের মডেল হতে। ব্যাটে বলে মেলেনি। তাই অসেন সিনেমায়। অভিষেক হয় ‌’ভালোবাসার রঙ’ দিয়ে। প্রথমেই বাজিমাত! পরে যোগ হয় ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‌’কি দারুণ দেখতে’ এবং ‘অগ্নি’র মতো ব্যবসাসফল সিনেমা। এখন ব্যস্ত সময় কাটছে ‘দেশা দ্য লিডার’ ও ‘ওয়ার্নিং’ নিয়ে। এছাড়া হাতে আছে আরও ছবি।
মাহি বলেন, ”মডেলিংয়ে কাজ করলে হয়তো এতটুকু আসতে পারতাম না। তবে সরাসরি সিনেমায় সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *