প্রতিযোগিতায় টিকে থাকতে কতো ফন্দিই না করে ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। শুধু তাই নয়, এর কবলে পড়তে হয় অনেক নামিদামি তারকাকেও। সম্প্রতি এমনই এক গ্যাঁড়াকলে পড়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, একটি মোবাইল অ্যাপস প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেল ‘ক্যাটরিনা’ নামের একটি গরু! জানা গেছে, ক্যাটরিনা কাইফ ওই কোম্পানিরই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের প্রচার দূত। তাই অনেকে ধারণা করছেন, এই বিজ্ঞাপনচিত্রে ক্যাটরিনার নামে ’গরু’ ব্যবহার করা হয়েছে পরিকল্পিতভাবেই। অার ব্যঙ্গ করা এই বিজ্ঞাপনে প্রচারদূত হিসেবে আছেন পরিণীতি চোপড়া ও বরুণ ধাওয়ান। ক্যাটরিনার ঘনিষ্ট একজন জানিয়েছেন, ওই প্রতিষ্ঠানটির এমন কাণ্ড দেখে ক্যাট নিজেও চরম ক্ষুব্ধ হয়ে অাছেন। তবে এ নিয়ে তিনি কোনো কথাও বলতে নারাজ। কাজ দিয়েই নিজের যোগ্যতাকে প্রমাণ করতে চান। Post navigation এক গানেই খরচ ২ কোটি রুপি! বিয়ের পাত্র-প্রাত্রী সন্ধানে দাগনভূঞায় বন্ধন ম্যারিজ মিডিয়া সেন্টার উদ্বোধন