Tarkata-swadeshnews24

একসঙ্গে ৯০ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ছবি ‘তারকাঁটা’। আগামী ৬ জুন ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে বলেই জানিয়েছেন নির্মাতা রাজ। তিনি বলেন, শুরুতে ২৩ মে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারিখটি পাওয়া সম্ভব হয়নি। গতকাল রোববার চলচ্চিত্র-প্রযোজক পরিবেশক সমিতি ৬ জুন মুক্তির ব্যাপারে তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা চিঠির মাধ্যমে জানিয়ে দেয়। তাই এখন আর ছবিটি মুক্তিতে কোনো বাঁধা থাকল না।’

তারকাঁটা ছবিটি নিয়ে রাজ আরও বলেন, ‘তারকাঁটা আমার স্বপ্নের সিনেমা। আমি অনেক বেশি আশাবাদী। সব শ্রেণির দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি। এ ছবিতে রয়েছে নান্দনিক ভিজ্যুয়াল ইফেক্টস। যা দর্শকরা দেখে অনেক বেশি আনন্দ পাবেন।’

উল্লেখ্য, এ মাসের দ্বিতীয় সপ্তাহে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা তারকাঁটা ছবির ছাড়পত্র দেয়। ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভ ও মিম। এছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন ড.এজাজ, ফারুক আহমেদ ও হাসান মাসুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *