জাপানে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজের মাধ্যমে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে জাপান সফর করেন শেখ হাসিনা। সফরকালে দুই দেশের নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, সাহায্য-সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। গত শনিবার রাত ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজে করে জাপানের উদ্দেশে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। Post navigation ‘শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে’ ইসি পুনর্গঠণ করা দরকার: সুজন