shekh hasina-swadeshnews24

ধানমন্ত্রীর জাপান সফর ও এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের অর্জনসহ বিভিন্ন দিক তুলে ধরা হবে।

এর আগে প্রধানমন্ত্রী ২৪ মে দিনগত রাত ১২টায় চারদিনের সরকারি সফরে জাপান যান। সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ১০৯ জন।

এছাড়া শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *