জনগণ এ বাজেট মানবে না: আমানউল্লাহ আমান

আওয়ামী লীগের অবৈধ সরকার যে বাজেট দিয়েছে, এ বাজেট জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। 

আজ শুক্রবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন আয়োজিত মিলাদ মাহফিল ও কাঙালি ভোজ কর্মসূচিতে আমান এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের এ বাজেট ঘোষণার অধিকার নাই। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারের বাজেটই হবে জনগণের বাজেট।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, যেহেতু বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, তাই এ সরকারের সব কর্মকাণ্ডই অবৈধ। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনতিবিলম্বে নির্বাচনের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ মহিউদ্দিন, কালিন্দী ইউপি বিএনপির আহ্বায়ক মো. মেহেবুব, যুগ্ম আহ্বায়ক মো.  মেজবাহ উদ্দিন, শামসুল হক লিটন প্রমুখ।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির