রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে গণপুর্ত অধিদপ্তর ছবির হাটের স্থাপনা গুড়িয়ে দেয়। চারুশিল্পীদের অভিযোগ, গুড়িয়ে দেয়ার সময় প্রায় পাঁচশো শিল্পকর্ম নষ্ট হয়েছে। শাহবাগের চারুকলা অনুষদের বিপোরীত দিকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে গ্রামীণ সংস্কৃতির আবহে সৃষ্টি ছবির হাট। একটি স্বতঃস্ফূর্ত সমন্বিত উদ্যোগে গড়ে ওঠে। যেখানে সারা বছর ধরে চলে শিল্পকর্ম, নাটক-চলচ্চিত্র, আলোকচিত্রসহ নানা প্রদর্শনী। মঙ্গলবার বিকেলে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভাঙচুর চালানো হয়। চারুশিল্পীরা অভিযোগ করেন, উচ্ছেদ অভিযান চালানোর আগে কাউকে জানানো হয়নি। অনেকটা গোপনে তা ভাঙা হয়েছে। উচ্ছেদের সময় সেখানে রাখা বেশির ভাগ ছবি নষ্ট করে ফেলা হয়েছে। ছবির হাট কেন ভাঙ্গা হয়েছে তা জানতে শাহাবাগ থানায় গেলে, এবিষয়ে মুখ খুলতে রাজি হয়নি থানার দায়িত্বরত কর্মকর্তা। ২০০৩ সাল থেকে ছবির হাট নামে পরিচিত হয়েছে এ স্থানটি। এ ঘটনার প্রতিবাদে বুধবার থেকে কর্মসূচী দেয়া হবে বলে জানান শিল্পীরা। Post navigation রোনালদো সেজেছিলেন নেইমার রবির সঙ্গে পড়শি