পবিত্র শবে বরাতে জিয়ার মাজার জিয়ারত খালেদা জিয়ার

Khaleda_660910928পবিত্র শবে বরাত উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে দলের প্রতিষ্ঠাতার রুহের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতও করেছেন তিনি।

শুক্রবার রাত সোয়া ৮টার কিছু পর রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ জিয়ার সমাধিতে গিয়ে নেতাকর্মীদের নিয়ে এ জিয়ারত ও মোনাজাত করেন খালেদা। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ‍আবদুল মালেক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম,  যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ। জিয়ার মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এর আগে, জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে কোরআনখানি ও দোয়া কর্মসূচির আয়োজন করে ওলামা দল।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ