চালকবিহীন গাড়ি বানাবে গুগল

without dirver car_google_swadeshnews24চাপতে হবে ‘স্টপ’ সুইচ। তবে অন্যান্য গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর তৈরি করা গাড়ির আদলে নয় বরং নিজেদের উদ্ভাবিত নকশা অনুসারে গুগল এই গাড়ি তৈরি করতে যাচ্ছে। গুগলের অঙ্গ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ক্যালিফোর্নিয়ায় একটি সম্মেলনে মঙ্গলবার গাড়ি তৈরির বিষয়টি জানান।

মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করার চিন্তা থেকেই এই গাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে গুগলের সেলফ ড্রাইভিং প্রকল্পের পরিচালক ক্রিস আর্মসন বলেন, ‘আমরা এই যানবাহনটি তৈরির ব্যাপারে ভীষণ উত্তেজিত। এর মাধ্যমে গাড়ি চালানোর কৌশল শেখার মতো বিষয় এড়ানো সম্ভব হবে।’

তবে অনেক গবেষক চালকবিহীন গাড়িতে কী কী সমস্যা তৈরি হতে পারে সে বিষয়ে গবেষণা করছেন। মানুষ যদি চালকবিহীন গাড়িতে দীর্ঘ পথ অতিক্রম করতে চান তাহলে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও খারাপ হতে পারে বলে ধারণা করছেন তারা।

নতুন এই গাড়িটি কেমন হবে সে ব্যাপারে জানতে গুগলের গোপন এই প্রকল্পে কাজ করা দলের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন বিবিসি প্রতিনিধি। বিবিসির তথ্য অনুসারে দুই জনের বসার উপযোগী গাড়িটি অনেকটা কার্টুনে দেখানো গাড়ির মতোই হবে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে চলবে গাড়িটি। গাড়িটি বৈদ্যুতিকভাবে চার্জ গ্রহণ করে চলবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়িটিতে চলার ও থামার জন্য সুইচ থাকলেও কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। এই গাড়িটির মাধ্যমে যারা গাড়ি চালাতে জানেন না তারা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। এক বছরের মধ্যেই গাড়িটির কাজ শেষ হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি