পাকিস্তানে বিমান হামলায় নিহত ৫০

pakবুধবার উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের তালেবান ও আল কায়েদা জঙ্গি অধ্যুষিত সাওয়াল ভেলি এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৩৫ জন নিহত হয়।

ওই হামলার কিছুক্ষণ আগে পাশের দাত্তা খেল এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আরো ২০ জন নিহত হয় বলে প্রাথমিক খবরে জানিয়েছিল সেনাবাহিনী।

গত মাসে আদিবাসী অধ্যুষিত ওই এলাকায় তালেবান বিরোধী অভিযান শুরুর পর জঙ্গিরা শহর ছেড়ে পাহাড়ি বনাঞ্চলে অবস্থান নেয়। বুধবার তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বলে সেনাবাহিনী জানিয়েছে।

সকালের দিকে উত্তর ওয়ারিজিস্তানের আফগান সীমান্তবর্তী দাত্তা খেল শহরে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে সৃষ্ট ধ্বংস্তুপ থেকে ১৮টি মৃত দেহ উদ্ধার করা হয় বলে ওই এলাকার বাসিন্দা মালিক ওয়াকিল খান জানান।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের ড্রোন বা চালকবিহীন বিমান হামলায় ওই বিস্ফোরণ ঘটেছে। এতে ১৫ থেকে ২০ জনের মৃত্যু হয়েছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি