অন্য রকম ওজিল

পুরস্কার তো কতজনই পান, কিন্তু সেই পুরস্কার অন্যকে দান করে দেওয়ার মানসিকতা কজনের থাকে? আর সেটা যদি হয় বিপুল অঙ্কের অর্থ! সেটা দান করতেও অনেক বড় মন থাকতে হয়।জার্মান ফুটবলার মেসুত ওজিল সে ধরনের মানসিকতারই একজন মানুষ, যিনি অবলীলায় আর্তের কল্যাণে দান করে দিতে পারেন বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় হিসেবে পাওয়া নিজের অর্থ পুরস্কার।ওজিল ঘোষণা করেছেন, […]

এলগারের পর ডুমিনি, দক্ষিণ আফ্রিকা ৪৫৫

ডিন এলগারের পর জেপি ডুমিনি। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং-উত্সবটা অব্যাহত রইল দ্বিতীয় দিনেও। এলগার-ডুমিনির সেঞ্চুরি আর ফ্যাফ ডু প্লেসি এবং কুইনটন ডি ককের দুটি অর্ধশতের কল্যাণে প্রোটিয়ারা নিজেদের ইনিংস ঘোষণা করেছে স্কোরবোর্ডে ৪৫৫ রান তুলেই।গতকাল শেষ সেশনে দ্রুত চারটি উইকেট পড়ে যাওয়ার পর যে শঙ্কা ছড়িয়েছিল, সেটা কাটাতেই যেন সেঞ্চুরিটা করলেন জেপি […]

চট্টগ্রামে নতুন টাকার ব্যাপক চাহিদা

চট্টগ্রামে তফসিলি ব্যাংকগুলোতে চাহিদা অনুযায়ী নতুন নোটের জোগান দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামে নতুন নোটের চাহিদা সবচেয়ে বেশি থাকে। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা থেকে তফসিলি ব্যাংকে নতুন নোট সরবরাহ করা হয়।ইতিমধ্যে চট্টগ্রামে বিভিন্ন ব্যাংককে ৮৫ কোটি টাকার নতুন নোট সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। সব পাঁচ থেকে ১০০ টাকার নোট। রমজান মাসের […]

ঈদের আগেই ক্ষতিপূরণের প্রথম কিস্তি

রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের প্রথম কিস্তির অর্থ ঈদুল ফিতরের আগে দেওয়া হবে। প্রথম দফায় পাবেন ৭০২ জন। ক্ষতিপূরণের জন্য গঠিত আন্তর্জাতিক তহবিল থেকে তাঁদের নিজস্ব ব্যাংক হিসাবে অর্থ চলে যাবে। বাকিদের ঈদের পর ধাপে ধাপে ক্ষতিপূরণ দেওয়া হবে।রাজধানীতে গতকাল বুধবার অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বাধীন রানা প্লাজা অ্যারেঞ্জমেন্ট […]

২৯৫ যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত

রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনে ২৯৫ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। রয়টার্স জানায়, বিমানটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওয়ানা হয়েছিল। তবে তাত্ক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার ব্যাপারে মালয়েশীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ইন্টারফ্যাক্সের খবরে বলা […]

সম্পর্ক বিশারদ শাহরুখ!

শাহরুখ খানসম্পর্ক নিয়ে পর্দায় তারকাদের বড় বড় সংলাপ আওড়াতে দেখা গেলেও তাঁদের ব্যক্তিগত দর্শন সম্পর্কে কথা বলার লোক খুব কমই মেলে। কিন্তু এ ক্ষেত্রে বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ব্যতিক্রম। তিনি রীতিমতো সম্পর্ক-বিষয়ক পরামর্শক হয়ে দাঁড়িয়েছেন। একটি আদর্শ সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষয়ে শাহরুখ-দর্শন চোখে পড়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে।সম্প্রতি এক টুইটে শাহরুখ খান লিখেছেন, […]

তাহসানের প্রশংসায় মিম

মিম ও তাহসান দুজন দুই ঘরানার মানুষ। একজনের মূল পরিচয় অভিনয়শিল্পী আর অন্যজন গায়ক। তবে গায়ক তাহসান গানের ফাঁকে অভিনয়েও নিয়মিত। গানের শিল্পী তাহসান আর অভিনয়শিল্পী মিম প্রথম অভিনয় করেন ‘ওল্ড ইজ গোল্ড’ নাটকে। নাটকটি এই ঈদে দেখানো হবে। সম্প্রতি তাহসান ও মিম আবারও নাটকে জুটি হয়ে অভিনয় করলেন। নাম ‘উদ্দেশ্য’। এটিও ঈদে প্রচারিত হবে। […]

২৯৫ যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত

রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনে ২৯৫ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। রয়টার্স জানায়, বিমানটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওয়ানা হয়েছিল। তবে তাত্ক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার ব্যাপারে মালয়েশীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ইন্টারফ্যাক্সের খবরে বলা […]

নৌ দুঘর্টনায় নিহত হলে জনপ্রতি এক লাখ টাকা

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নৌ দুঘর্টনায় নিহত হলে জনপ্রতি এক লাখ টাকা দেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদারীপুরে উন্নয়ন সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, ‘এক সময় নৌ দুঘর্টনায় মারা গেলে জন প্রতি ১০ হাজার টাকা দেওয়া হতো। তারপরে ৩০ হাজার টাকা। এক পরিবারে একাধিক মারা গেলে মাত্র ৪৫ হাজার […]

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাংচুর

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী আবাসিক এলাকায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। এ ঘটনায় উত্তেজিত স্বজনরা হামসপাতালে ভাঙচুর চালিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার লায়ন বাঁধন চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম কাসেম খাঁ (৬০)। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাউরিয়া গ্রামে। তিনি চিকিৎসার জন্য বনশ্রীর ডি/১৭-তে তার ছেলে বাসায় এসেছিলেন। […]

ওজিলের অনুদান গাজায় নয়, ব্রাজিলে

জার্মানি ফুটবল দলের অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিল জানিয়েছেন, বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ গাজার শিশুদের জন্য নয়, ব্রাজিলের শিশুদের জন্য প্রদান করা হবে। বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়া ফেসবুক পেজে তা পরিস্কার করেন ওজিল। ওজিল বলেন, ‘প্রাপ্ত অর্থ ব্রাজিলের গুরুতর অসুস্থ ১১ শিশুর অপারেশনের জন্য প্রদান করবেন। প্রয়োজনে বোনাসের টাকা দিয়ে এ সংখ্যা ১১ থেকে ২৩ […]

বেনাপোল পোর্ট থানা ঘেরাও

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদকে (২৪) হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বেনাপোল পোর্ট থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের এক অংশের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়। জানা যায়, দুপুরে স্থানীয় ছাত্রলীগ […]

আড়ং চালু করেছে অনলাইন শপিং সুবিধা

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং চালু করেছে নতুন ওয়েবসাইট এবং অনলাইন শপিং সুবিধা। ১৬ জুলাই বিকালে রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ। আড়ংয়ের এই উদ্যোগ বাংলাদেশে ই-কমার্সের অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে […]

শাস্তি কমতে যাচ্ছে সাকিবের

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ জুলাই সাকিব আল হাসানকে ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি দেড় বছরের জন্য বিদেশি কোনো লিগে খেলতে অনাপত্তিপত্র না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে আচরণগত সমস্যা হলে সাকিবকে চিরতরে নিষিদ্ধ করার হুমকিও দেওয়া হয়। সাকিবকে এই শাস্তি যে ক্রিকেট বোর্ড (বিসিবি) দিয়েছে, তার বিভিন্ন কার্যক্রম নিয়ে […]

২৬ জুলাই ব্যাংক খোলা থাকবে

পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাসসহ সকল পাওনাদি পরিশোধের জন্য  ২৬ জুলাই সকল ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখার জন্য বলেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে উল্লেখ করা হয় ঢাকা মহানগরী ও পোশাক শিল্প এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকের শাখা আগামী ২৬ জুলাই শনিবার খোলা রাখতে হবে। পোশাক শিল্প […]