বিদায় বললেন ক্লোসাও

e4d3e94bde0ca4d547c79ea3e7c962fc-Klose-1ফিলিপ লাম, স্টিভেন জেরার্ড, জাভি হার্নান্দেজ—আন্তর্জাতিক ফুটবল থেকে একে একে বিদায় নিচ্ছেন ‘বিরল প্রজাতি’র সব ফুটবলার। এ তালিকায় যোগ হলো মিরোস্লাভ ক্লোসার নামও। জার্মানির সাদা জার্সিতে আর দেখা যাবে না দুর্দান্ত হেডে সব গোল আর গোলের পর উপভোগ্য সেই ডিগবাজি!
৩৬ বছর বয়সী জার্মান ফরোয়ার্ড বললেন, ‘ব্রাজিলে বিশ্বকাপ জেতাটা ছিল শৈশবের স্বপ্ন সত্যি হওয়া। জার্মান ফুটবলের এ বিরাট সাফল্যে অবদান রাখতে পেরে আমি খুশি ও গর্বিত। জাতীয় দলের অধ্যায় সমাপ্তির জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর হতে পারে না।’
দুই ছেলেকে বিশ্বকাপ ‘উপহার’ ক্লোসার। ছবি: রয়টার্সপোলিশ বংশোদ্ভূত এই জার্মান স্ট্রাইকার খেলেছেন ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ। রোনালদোকে টপকে ১৬ গোল নিয়ে এখন এককভাবেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। এর পরও রোনালদোকে সেরা খেলোয়াড় মেনেছেন ক্লোসা। জার্মানির পক্ষে লোথার ম্যাথাউসের পর সর্বোচ্চ ম্যাচ খেলা ক্লোসার আন্তর্জাতিক অভিষেক ২৪ মার্চ ২০০১ সালে, আলবেনিয়ার বিপক্ষে। খেলেছেন ১৩৭ ম্যাচ। জার্ড মুলারের রেকর্ড ভেঙে জার্মানির হয়ে সর্বোচ্চ ৭১ গোল করেছেন।
নিজের ব্যক্তিগত রেকর্ড নিয়ে জার্মান ফরোয়ার্ড বললেন, ‘ব্যক্তিগতভাবে লক্ষ্য অর্জন করেছি (বিশ্বকাপে সর্বোচ্চ গোল)। যাঁরা আমাকে কাছ থেকে চেনেন, তাঁরা জানেন এটির জন্য কতটা মুখিয়ে ছিলাম। আমি একজন স্ট্রাইকার। আমার কাজই গোল করা। ফলে এটি কখনো ভাবিয়ে তোলেনি।’
ব্রাজিলে গিয়ে রোনালদোর রেকর্ড ভেঙেছেন। সেমিফাইনালে ব্রাজিলকে বিধ্বস্ত করে (ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে) বিশ্বকাপ জিতেছেন। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে হারের কী নির্মম প্রতিশোধ! একজন ফুটবলারের আর কী চাওয়ার থাকতে পারে! ক্লোসা ঠিকই বলেছেন, ‘বিদায়ের জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর কিছু হতে পারে না।’ এএফপি, রয়টার্স।e4d3e94bde0ca4d547c79ea3e7c962fc-Klose-1

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি