নিউ ইয়র্কে হাসিনা-মোদির প্রথম বৈঠক!

লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হটিয়ে গত মে মাসে ভারতের ক্ষমতায় আসা বিজেপি নেতা মোদির সঙ্গে এটাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।

আগামী ২৭ সেপ্টেম্বর দুপুরে দুই নেতার এই বৈঠক হবে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন জানিয়েছেন।

শুক্রবার রাতে  তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতি চলছে।

“২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদি ষষ্ঠ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অষ্টম বক্তা। তাদের বক্তব্য শেষে দুই নেতা বৈঠকে মিলিত হবেন।”

আগের বছরগুলোর মতো এবারও শেখ হাসিনা নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করবেন বলে  জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মামুন-অর রশীদ জানান।

এছাড়া আল জাজিরা, এম এস এনবিসিসহ কয়েকটি মার্কিন গণমাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ জানালেও এখনও তার দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মোমেন।

জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার।

২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থান করবেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি