স্বাচ্ছন্দ্য বনাম আমাদের চাওয়া!!
যখন কেউ আপনাকে জিজ্ঞেশা করে “কেমন আছেন?” তার প্রতি-উত্তর কি থাকে? যে কোন সামাজিক আনুষ্ঠানে আমাদের এই প্রশ্নের সম্মুখিন হতে হয়; চেনা আর চেনা বা আধিক চেনা –পরিচিত মানুষের কাছ থেকে। কিন্তু কখন ভেবাছেন কি এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অনেকেই বলে “চলে যাচ্ছে” অথবা “কাটছে মন্দ না”। এই সব গুলোর উত্তর থেকেই কিন্তু আপনার মনের অবস্থা, […]
‘সংলাপের জন্য বসে থাকবো না’
সরকারের সংলাপের উদ্যোগ নেওয়ার অপেক্ষায় দেশের মানুষ অনির্দিষ্টকাল বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, “সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হলে সমঝোতায় না আসার কোনো বিকল্প নেই। তবে সরকারের সংলাপের উদ্যোগ নেওয়ার অপেক্ষায় দেশের মানুষ অনির্দিষ্টকাল বসে থাকবে না।” “সংলাপের উদ্যোগ না নিলে জনগণের দাবি আদায়ে […]
‘ফিটনেসবিহীন কোনো গাড়ি চলবে না’-ওবায়দুল কাদের
ঈদ ও পূজায় ঘরমুখো মানুষ যাতে যানজটে না পড়ে সেজন্য ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায় ঢুকতে না দেয়ায় নিদের্শণা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর উত্তরায় ট্রাফিক আইন নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “ফিটনেসবিহীন গাড়িতে যাতে কোরবানির পশু পরিবহন না করা হয় […]
‘মুক্তিযুদ্ধে আমি ছিলাম পিঁপড়া মুক্তিযোদ্ধা’
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “মুক্তিযোদ্ধা ও কমান্ডাররা এখন মুক্তিযুদ্ধের চর্চা শুরু করে দিয়েছেন। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন বিশাল একটা হাতির সমান। আমি সেই মুক্তিযুদ্ধে হাতির পিঠে বিচরণকারী পিঁপড়া মুক্তিযোদ্ধা। আমি ছিলাম ১০ হাজার সদস্যের চমৎকার বাহিনীর প্রশিক্ষক, কিন্তু আমি একটা পিঁপড়ার সমান।” শনিবার দুপুর ২টায় মৌলভীবাজারের পৌর জনমিলন […]
চীন সফরে যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপি’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ১৭ই সেপ্টেম্বর ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি চীন যাচ্ছেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, মুশফিকুর রহমান, যুগ্ম […]
আন্দোলনের ভয়ে হরতাল বন্ধ করতে চাইছে সরকার: নোমান
আসন্ন গণ-আন্দোলনের ভয়ে বর্তমান অবৈধ সরকার হরতাল বন্ধ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বলেছেন, অব্যাহত নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দেশে যখন গণবিস্ফোরণ ঘটার অপেক্ষায় তখন সরকার আইন করে হরতাল বন্ধ করার ষড়যন্ত্র করছে। এটা পৃথিবীর কোন দেশে নেই। জেল-জুলুম কিংবা ষড়যন্ত্র করে আন্দোলন থামানো যাবে না। সরকারের পতন হবেই। গতকাল জাতীয় […]
দুর্গাপূজায় ৩ দিনের ছুটি দাবি হিন্দু মহাজোট নেতৃবৃন্দের
সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় একদিন ছুটি থাকায় ধর্মীয় দায়িত্ব পালন করা থেকে বঞ্চিত হয় হিন্দু সম্প্রদায়। এতে নিরাশা, হতাশা ও বেদনার ভিতর দিয়ে অতিবাহিত হয় তাদের দিনগুলো। ফলে ধর্মনিরপেক্ষ নীতি ও সমান সুযোগ-সুবিধার সংবিধান বাস্তবায়ন করার জন্য দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ। গতকাল সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শারদীয় দুর্গা […]
কক্সবাজারে এক মঞ্চে আওয়ামী লীগ, বিএনপি, জাপা ও জাসদ
কক্সবাজারে ব্যবসায়ী ফারুক হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন সরকার সমর্থক তিন সংগঠন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদ। গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে ব্যবসায়ী ওমর ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ কে আহম্মদ হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মোহাম্মদ তারেক, […]
সরকারের শেষ রক্ষা হবে না: হান্নান শাহ
বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আওয়ামী-যুব-ছাত্র-স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের হাতে অস্ত্র তুলে দিয়ে হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না। বর্তমান স্বৈরাচারী হাসিনা সরকার দেশের জনগণের দাবি না মানলে জনগণের গণ-আন্দোলনে অপসারিত হতে বাধ্য হবেই। তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় কিন্তু […]
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজকে বাঁচানোর দাবি
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষ এম মুস্তাফা জামান। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, কয়েকজন শিক্ষক ও কমিটির সদস্যরা সহকারী শিক্ষক আলী আশরাফকে অধ্যক্ষ পদে বসাতে নানামুখী ষড়যন্ত্র ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসত্য সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি তৈরি করছে, […]
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় প্রথম ওভার শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ৬ রান। আল-আমিনের করা ইনিংসের প্রথম অতিরিক্ত থেকে ৪ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট স্বাগতিকরা জেতে ১০ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজ: দিনেশ রামদিন (অধিনায়ক), সুলেমান বেন, জার্মেই ব্লাকউড, ক্রেইগ ব্রেথউইট, ড্যারেন ব্রাভো, শিবনারয়ন […]
পুত্রের নির্দেশনায় মা মৌসুমী
এবার পুত্র ফারদিনের নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন মা মৌসুমী। ঘটনাটি ঘটেছে হাতিরঝিলে প্রিয়াংকা শুটিং স্পটে। ছবির নাম ‘শূন্য হৃদয়’। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবির নায়িকা এবং পরিচালক দুটোই মৌসুমী। পুত্র ফারদিন তার সহযোগী হিসেবে কাজ করছে। ইতিমধ্যে নাটক টেলিফিল্ম বানিয়ে হাত পাকানোর চেষ্টা করছে ফারদিন। মায়ের সঙ্গে কাজ করলে চেষ্টাটা আরও বলিষ্ঠ হবে বলে ‘শূন্য হৃদয়’-এর […]
আড়াই কোটি ডলারের চোখ-ধাঁধানো নীল ‘হীরা’ প্রদর্শনীতে
১২-ক্যারেটের দুর্লভ ও নিখুঁত গাঢ় নীল রঙের একটি হীরা প্রদর্শনীর আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। বলা বাহুল্য, ‘ব্লু মুন ডায়মন্ড’ নামের হীরাটি ওই জাদুঘরের সংগ্রহশালাকে বেশ সমৃদ্ধ করেছে। তবে প্রদর্শনীর জন্যই হীরাটি ধার করেছে কর্তৃপক্ষ। এ বছরের ফেব্রুয়ারিতে হীরাটি অখ- অবস্থাতেই ২ কোটি ৫৬ লাখ ডলারে কিনেছিল কোরা ইন্টারন্যাশনাল নামে একটি হীরা […]
দৃষ্টিহীনদের জন্য ‘স্মার্ট ছড়ি’
ভারতের দিল্লির একদল গবেষক দৃষ্টিহীনদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি ‘স্মার্ট ছড়ি’ উদ্ভাবন করেছেন। বিশেষ এ ছড়িটি ভাইব্রেশন বা কম্পনের মাধ্যমে পথ চলতে সাহায্য করবে দৃষ্টিহীন ব্যক্তিকে। বিজ্ঞানীরা কয়েকটি সেন্সর সংযোজন করেছেন, যা চলার পথে ছড়িটিতে কম্পন সৃষ্টির মাধ্যমে দিক-নির্দেশনা দেবে। ৫০ ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৩ হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে এটি। এ […]
এরশাদ-হাওলাদার একান্ত বৈঠক
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে একান্তে দীর্ঘ আলোচনা করেছেন পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। গতকাল রাতে গুলশান ক্লাবে এক ঘণ্টারও বেশি সময়ব্যাপী তারা একান্তে কথা বলেন। দলের টালমাটাল অবস্থার মধ্যে এরশাদের সঙ্গে হাওলাদারের এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা। নির্বাচনে ও সরকারে অংশ নেয়া নিয়ে চলা টানাপড়েনের মধ্যে রুহুল আমিন […]