শাবিতে ছাত্রলীগের অনির্দিষ্টকালের ধর্মঘট, সড়ক অবরোধ

shahjalalএক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ। বুধবার রাতে হামলার শিকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মা মণি রেস্টুরেন্টের সামনে উত্তমের ওপর হামলা হয়। অন্যদের সঙ্গে উত্তম বসেছিল। এই সময় তিন-চারটি মোটর সাইকেলে করে  আট-দশ জন এসে উত্তমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের মধ্যে কয়েকজন মুখোশ পরিহিত ছিল। ছাত্রলীগের পক্ষ থেকে এ হামলার জন্য শিবিরকে দায়ী করা হয়েছে। হামলার প্রতিবাদে রাত ১১টা থেকে এক ঘণ্টা ক্যাম্পাস সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধ চলাকালে রাত সাড়ে ১১টার সময় বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন ছাত্রলীগ নেতা অঞ্জন রায়।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি