জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বিয়ে আজ
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বিয়ের পিঁড়িতে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে মুশফিকুর রহিম ও জান্নাতুল কিয়াইয়াত মন্ডি দম্পতি। বৃহস্পতিবার রাতে বর সেজে মন্ডিকে ঘরে তুলবেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। অনুষ্ঠানটি হবে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে। সাংবাদিকদের কাছে মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে ছেলের বউ […]
অস্ত্র তৈরির বদলে শিক্ষাখাতে বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার
অস্ত্র তৈরির বদলে বিশ্ববাসীকে শিক্ষাখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষাক্ষেত্রে তার সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ এবং পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, সমরাস্ত্রের জন্য কাড়ি কাড়ি অর্থ ব্যয় না করে তা শিক্ষা খাতে ব্যয় করুন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ মহাসচিবের শিক্ষাক্ষেত্রে বৈশ্বিক উদ্যোগের উচ্চপর্যায়ের এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান […]
দুদকে সম্পদ বিবরণী জমা দিলেন কর্নেল অলি
দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিজের সম্পদ বিরণী জমা দিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তার সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণী দাখিল শেষে সাংবাদিকদের তিনি জানান, দুদক হয়রানি করার জন্য এ পদক্ষেপ নিয়েছে। আমি হারাম রোজগারে বিশ্বাস করি না। জাতীয় রাজস্ব বোর্ডে আমি প্রতি বছর […]
নিরলস পরিশ্রম-সততা-নিষ্ঠা-অগাধ বিশ্বাস ও আস্থা অর্জনে এদেশ তখনই হবে সোনারদেশ — পলাশবাড়ীর ইউএনও
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দূর্গাপুজা ও ঈদুল আযহাকে সামনে রেখে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, আমাদের মাতৃভূমি বাংলাদেশ সত্যিই সুন্দর। আমরা সবাই মেধাবী। এক দিনে মানুষ ভাল হয় না। রাতারাতি কোন […]
গাইবান্ধার ফুলছড়িতে সহকারী জজ আদালত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা নাগরিক কমিটির ডাকে উপজেলা পরিষদ সড়কের দুই কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা বিএনপি’র সাবেক […]
গাইবান্ধার ফুলছড়িতে যমুনায় ভাঙনে তিন শতাধিক বাড়ি-ঘর বিলীন
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে যমুনার ভাঙন অব্যাহত থাকায় তিন শতাধিক পরিবারের বাড়ি-ঘর, ফসলি জমিসহ অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার ২০টি পয়েন্টে নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ভাঙন কবলিত এলাকাগুলো হচ্ছে- ফজলুপুর ইউনিয়নের পশ্চিম […]
চুয়াডাঙ্গায় ৩ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি(২৫-০৯-১৪): চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার কুতুবপুর ও গয়েশপুর সীমান্ত থেকে ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের মূল্য প্রায় তিন লাখ টাকা। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গয়েশপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মহসিন আলী সীমান্তে টহল দেওয়ার সময় দু’জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা দু’টি প্লাস্টিকের ব্যাগ […]
চুয়াডাঙ্গায় বণিক সমিতির ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত
জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি(২৫-০৯-১৪): জেলার আলমডাঙ্গা উপজেলায় বণিক সমিতির ডাকা আধা-বেলা হরতাল কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। হরতাল চলাকালে শহরের কোনো দোকান-পাট, অফিস-আদালত, খোলা ছিল না। কোনো প্রকার যানবাহন চলাচল করেনি। শহরের রাস্তার মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জানা যায়, গত বুধবার বিকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে […]
ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত
জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি(২৫-০৯-১৪): ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে বিএসএফের গুলিতে জিয়াউর রহমান রাজু (৩০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে কুসুমপুর সীমান্তে গরু আনতে গেলে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। নিহত বাংলাদেশী জিয়াউর রহমানের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। তার পিতার নাম জাকির হোসেন। বিজিবি জানায়, […]
শ্রমিকদের ৩ অক্টোবরের মধ্যে ছুটি দেওয়ার নির্দেশ
পবিত্র ঈদুল আজহা ও দুর্গা পূজা উপলক্ষে শ্রমিকদের পর্যায়ক্রমে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে ছুটি দিতে গার্মেন্টস মালিকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। যানজট এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদ ও পূজার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা […]
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণবারসহ আটক ১
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৪০ গ্রাম স্বর্ণসহ (৫৭টি স্বর্ণবার) শাহ হুসাইন (২৯) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার বিকালে দুবাই থেকে আসা এফজেড-৫৯১ ফ্লাইটের একটি বিমানে বন্দরে পৌঁছলে তল্লাশি চালায় শুল্ক বিভাগের কর্মকর্তারা। এ সময় ঐ যাত্রীর আসনের নিচ থেকে ৫৭টি ও তার দেহ থেকে আরও একটি স্বর্ণবার […]
আ.লীগের সঙ্গে রাতের আঁধারে বিএনপি অনেক নেতার যোগাযোগ – ড. হাছান
বিএনপিতে বিদায়ের সানাই বাজছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ দাবি করেছেন বিএনপির অনেকে এখন রাতের আঁধারে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়নে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় তিনি এমন দাবি করেন। হাছান মাহমুদ বলেন, “বিএনপির অনেকেই বিদায়ের সানাই বাজাচ্ছেন। […]
বাদপড়া বিচারপতি আলতাফের রিট খারিজ
স্থায়ী না করার বৈধতা চ্যালেঞ্জ করে বাদ পড়া বিচারপতি এবিএম আলতাফ হোসেনের দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। আদালতে আলতাফের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সিনিয়র এডভোকেট এম আই ফারুকী, এডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান ও এডভোকেট মো. সালাউদ্দিন দোলন। […]
খালেদা জিয়াকেই দেশ ছাড়তে হবে: হানিফ
বিএনপি জামায়াত জোট জনগণের সাড়া না পেয়ে বিদেশী প্রভুদের নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, ষড়যন্ত্রের জাল উন্মোচন হলে খালেদা জিয়াকেই দেশ ছাড়তে হবে, শেখ হাসিনাকে নয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা […]
১৮০০০ দর্শনার্থীর উপস্থিতিতে মোদিকে সংবর্ধনা দিবে যুক্তরাষ্ট্র
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিউ ইয়র্কে উষ্ণ সংবর্ধনা দেয়ার আয়োজন চলছে, যা এর আগে অন্য কোন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি। রয়টার্স জানিয়েছেন, আগামী রোববার নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) ১৮ হাজার দর্শনার্থীর উপস্থিতিতে অভ্যর্থনা জানানো হবে মোদিকে। এমএসজি যুক্তরাষ্ট্রের বিখ্যাত মিলনায়তনগুলোর একটি। বিভিন্ন ধরনের খেলাধুলা, কনসার্ট ও প্রতিযোগিতার আয়োজন […]