গতকাল লেনদেনের প্রথমদিনে ১৩৯% বা ৪১.৮ টাকা দর বেড়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের। কোম্পানিটির ৪৫ লাখ ৬০,৮০০টি শেয়ার ৩৩ কোটি ৫৯ লাখ ৩৩,২০০ টাকায় লেনদেন হয়েছে। সাধারণত লেনদেনের প্রথম দিনে আইপিও বিজয়ীদের বেশির ভাগ শেয়ার বিক্রয় হয়ে যায়। প্রথমদিনে শেয়ারটির প্রাথমিক দর ছিল ৩০ টাকা এবং দিনশেষে দর দাঁড়ায় ৭১.৪ টাকা। এদিন ৬০.১ টাকা থেকে ৮০ টাকার মধ্যে এ শেয়ারের দর ওঠানামা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *