ATM BOOTH_Swadeshnews24ঈদ-উৎসব এলেই গ্রাহকদের জন্য ভোগান্তির অন্যতম উপসর্গ হয়ে দাঁড়ায় ব্যাংকের এটিএম বুথগুলো। বুথে টাকা না থাকা, কার্ড আটকে যাওয়া, টাকা বের না হলেও ব্যালেন্স কাটা, অতিরিক্ত চার্জ আদায় ও চোর-ডাকাতের কবলে পড়াসহ নানা ধরনের ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। লেনদেনে বুথনির্ভর গ্রাহকরা অনেক সময় টাকা না পেয়ে তাদের ঈদের আনন্দই মাটি হয়ে যায়। তাই এবার ঈদের ছুটির সময় এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে যথেষ্ট পরিমাণ টাকা সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে ব্যাংকগুলোকে। শারদীয় দুর্গাপূজা ও ঈদুল-আজহা উপলক্ষে পাঁচ থেকে সাত অক্টোবর পর্যন্ত ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে জনসাধারণের আর্থিক লেনদেনের সুবিধার্থে নিরাপত্তা নিশ্চিত করে বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *