141274874540v6c696সারাদেশ আজ বুধবার আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে চাঁদ দিগন্তের উপরে উঠার পর থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে প্রচ্ছায়া ও ৭টা ৩৩ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হয়েছে।

চন্দ্রগ্রহণ বাংলাদেশে আংশিক দেখা গেলেও প্রশান্ত মহাসাগরের অবস্থিত সমস্ত স্থলভাগ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যায়। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই। চন্দ্রগ্রহণের সময় যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে।

এর ফলে পৃথিবী থেকে দেখা যায় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা বেনু জানান, গ্রহণ চলাকালীন চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হবে। এর কারণ হল সূযেঁর কিছু আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বিচ্ছুরিত হয়ে চাঁদের ওপর পড়ে। অন্যান্য রং বিচ্ছুরিত হলেও লাল রং তুলনামূলকভাবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের ওপর পড়ে, এই কারণে গ্রহণের চাঁদকে লাল দেখায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *