রংপুরের পীরগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের খেদমতপুর এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত তিনজন হলেন আব্দুল মান্নান(৬৫), তাঁর নাতি ও নাতনি রোমান তালুকদার (২৫) ও তন্নি আক্তার (২০)। তাঁদের বাড়ি পীরগঞ্জ উপজেলার খেদমতপুর তালুকদারপাড়া এলাকায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *