অভাবের তাড়নায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের দিনমুজুর ফারুক হোসেন (৪২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত দিনমুজুর স্থানীয় মৃত আলাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান নিহতের পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল ১০ টায় শ্রীপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসাাই) সাইফুল ইসলাম জানান, স্থানীয় আব্দুল কাদিরের বাড়ীর পাশে (কামাল উদ্দিন আইডিয়াল স্কুল সংলগ্ন) কাঁঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবরে পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওই কর্মকর্তা জানান, ফারুক প্রায়ই পরিবারের সদস্যদের বিভিন্ন বায়না পুরণ করতে না পেরে চিন্তিত থকতো। বৃহস্পতিবার রাত ১০টায় বাড়ির পাশে একটি গানের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে ভোর ৫টার দিকে পাশের বাড়ির লোকজন কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় গলায় মেয়ের ওড়না পেঁচানো লাশ দেখে চিৎকার শুরু করেলে পরিবারের লোকজন এসে লাশ দেখতে পায়।  এ ঘটনায় শ্রীপুর মডেল থানা পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *