গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার ক্লাস বর্জন করে প্রতিবাদ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভা করে দোষীদের শাস্তির দাবি জানান।
শিক্ষার্থীরা জানায়, দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য সাখাওয়াত হোসেন খান কমিটির সভা আহ্বান করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন নিয়ে বিদ্যালয়ের অফিস সহকারী নূরুল ইসলামের কাছে যান। তিনি তাঁকে আবেদনটি গ্রহণ করার জন্য বলেন। নূরুল ইসলাম আবেদনটি গ্রহণ না করে প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়ার অনুরোধ করেন। এতে সাখাওয়াত ক্ষিপ্ত হন। এর প্রতিবাদ করায় সাখাওয়াত তাঁর ওপর হামলা চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *