GAI-PHOTO-Kalekuzzaman-01আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেন, নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব না হলে গাইবান্ধা জেলার সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সেজন্য তিনি সরকারি জিআর-টিআর এর সহায়তা না দিয়ে গাইবান্ধার অব্যাহত নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর করার আহবান জানান।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমেদ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, প্রত্যেক মানুষ মানবিক মর্যাদার নিজ দেশে বসবাস করতে পারবে। সেই ল্য বাস্তবায়নে বঙ্গবন্ধুর আহবানে এদেশের মানুষের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক মুক্তির ল্েয অর্জিত হয়েছিল স্বাধীনতা। তিনি বলেন, সমন্বিত উন্নয়ন হচ্ছে একটি রাজনৈতিক প্রক্রিয়া। সেজন্য রাজনীতির উন্নয়ন ঘটাতে হবে এবং জনগণকে সম করে তুলে সকল েেত্র তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আজ বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া উচ্চ বিদ্যালয় হাইস্কুল মাঠে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধ কর্মসূচীর এক বিশাল সমাবেশে প্রধান অতিথি ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বক্তব্য রাখেন। সমাবেশের সভাপতি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমেদ। গাইবান্ধার বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের প্রায় ৪ হাজার পরিবারের নারী ও পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল করিম, ড. জসিম উদ্দিন, জেলা প্রশাসক মো. এহছানে এলাহী, মো. আব্দুল আউয়াল, এইচএম গোলাম শহীদ রঞ্জু, ড. জাহেদা আহমেদ, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *