আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ কমিউনিটি পুলিশ পলাশবাড়ী থানা সমন্বয় কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে হাসপাতালের সামনে অপরাধ দমন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, সাধারন সম্পাদক আবু বক্কর প্রধান, উপজেলা জাসদ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে সাইফুল ইসলাম, আজাহার আলী মেম্বার, শাহ জালাল, ফুল মিয়া, আব্দুস সোবহান, আবুল কালাম আজাদ মেম্বার, এনামুল হক, সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, অপরাধ দমনে সকল শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে পুলিশকে সহযোগীতার আহবান জানান। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমের উপর গুরুত্তারোপ করেন।

