Saver_jubolig_swadeshnews24সাভার যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ। ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁদের মাঝে সংঘর্ষ ঘটে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সাভারের কলমা এলাকায় হট ড্রেস নামে একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানার নেতৃত্বে নেতা-কর্মীরা ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতো। সম্প্রতি সাভার উপজেলা যুবলীগের আহ্বায়ক মনোনীত হবার পর সেলিম মন্ডল সেখানে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সময় উভয়পক্ষকেই আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাতে দেখা যায়। গুলিবিদ্ধ রাসেল (৩২), শিহাব (৩৬) ও নাসির (৩৫) নামের তিন যুবলীগ কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *