এবার গ্যালাক্সি এস৫ স্মার্টফোনে ললিপপ

গ্যালাক্সি এস৫ ললিপপ

এ বছরের ডিসেম্বরেই অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ নামের মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) সংস্করণটি গ্যালাক্সি এস৫ নামের স্যামসাংয়ের ফ্লাগশিপ স্মার্টফোনে পাওয়া যাবে। স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মুক্ত করেছিল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ললিপপ ওএসটি বিশ্বের সব গ্যালাক্সি এস৫ স্মার্টফোনে আপডেট করতে এক মাসের কাছাকাছি সময় লাগবে। তবে ঠিক কবে থেকে এই আপডেট শুরু হবে তা জানানো হয়নি।
এর আগে এক টুইটে স্যামসাংয়ের সম্প্রতি বাজারে ছাড়া গ্যালাক্সি নোট ৪ স্মার্টফোনে ললিপপ আনার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
এদিকে, অন্য স্মার্টফোন নির্মাতাদের মধ্যে এইচটিসি ও সনি তাদের পণ্যে অ্যান্ড্রয়েড ৫.০ সংস্করণ আপডেট আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এইচটিসির এম ওয়ান (এম৭), এইচটিসি ওয়ান (এম৮), এইচটিসি ওয়ান মিনি, এইচটিসি ওয়ান মিনি২ এই চারটি ফোনে প্রথমে আপডেট পাওয়া যাবে। সনি তাদের এক্সপেরিয়া জেড লাইনআপে নতুন অপারেটিং সিস্টেমের আপডেট আনার কথা জানিয়েছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি