‘নারীরা অর্থনৈতিকভাবেও বৈষম্যের শিকার’

শুধু সামাজিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও নারীরা বৈষম্যের শিকার। বর্তমানে নারী যে কাজ করে, তার মাত্র চার ভাগের এক ভাগ জাতীয় আয়ে যোগ হয়। একজন গড়ে প্রতিদিন ১২ দশমিক ১টি কাজ করে, যা জাতীয় আয়ে যোগ হয় না। এসব কাজের বার্ষিক মূল্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮৭ দশমিক ১ শতাংশের সমান। গতকাল রাজধানীর স্থানীয় একটি […]

চলছে বর-কনে পক্ষের আমন্ত্রণপত্র বিলি

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি’র বিয়ে ৩১শে অক্টোবর। আমন্ত্রণপত্র বিলি করছেন বর ও কনে পক্ষ। গত শুক্রবার কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়ার বাসভবনে ছিল আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপচেপড়া ভিড়। মন্ত্রীকে যেন নতুনভাবে দেখার এক অদম্য স্পৃহায় জেগে উঠেছেন তার শুভার্থীরা। মন্ত্রী নিজের হাতে বউ-ভাতের আমন্ত্রণপত্র বিলি করেন ও হাসি-তামাশায় মেতে ওঠেন। এ বিয়ে […]

পদ্মার কারণে বন্ধ হলো গ্যাস প্রজেক্ট কাজ

হার্ডিঞ্জ ব্রিজ’র কাছে পদ্মা নদীর কারণে মুখ থুবড়ে পড়েছে ভেড়ামারা-খুলনা গ্যাস প্রজেক্ট’র কাজ। পদ্মা নদীর তলদেশের ৭০ ফিট গভীর দিয়ে কোন মতেই পাইপলাইন স্থাপন করা সম্ভব হচ্ছে না। দু’বার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর মালামাল গুটিয়ে নিয়ে পালিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানির গ্রিলকেট কোম্পানি। কবে নাগাদ প্রকল্পের কাজ আবার শুরু হবে তাও বলতে পারছেন না […]

ব্রাজিলে মাছ খেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে এক পরিবারের ১১ সদস্য

রাতে বিষধর মাছ খেয়ে ব্রাজিলের এক পরিবারের ১১ জন পঙ্গু এখন। তারা এখন হাসপাতালে জীবনের সঙ্গে লড়ছে। এ খবর দিয়েছে ডেইলি এক্সপ্রেস। ব্রাজিলের রিও ডি জেনিরোর সুজা পরিবার সম্প্রতি রাতে নিজেদের অজান্তে খেয়েছিলেন বিষধর সামুদ্রিক মাছ পাফার। তাদের এক পারিবারিক বন্ধু সমুদ্র থেকে মাছ শিকার করে দিয়েছিলেন। সেখানে রয়ে গিয়েছিল বিষধর পাফার। সে মাছ খেয়েই […]

গাইবান্ধায় গ্যাসের ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাত্রাতিরিক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে শামীম মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। এর আগে শামীম মিয়া পরিবারের সদস্যদের অগোচরে শনিবার রাতে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শামীম […]

প্রথম বিভাগ দাবা শুরু কাল

কাল থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা প্রতিযোগিতা। গত আসরে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ গোল্ডেন চেস ক্লাব ও দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ এবং প্রিমিয়ার থেকে রেলিগেশন হওয়া দুটি ক্লাব ফেইথ চেস ক্লাব ও বাংলাদেশ বিমান ছাড়াও অংশ নিচ্ছে সোনালী ব্যাংক, বসির মেমোরিয়াল চেস ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং, প্রতিভা দাবা গোষ্ঠী, ডেসটিনি ২০০০ লিমিটেড ও […]

বাংলাদেশ ২৫৪ অলআউট

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সফরকারীদের চেয়ে টাইগাররা এগিয়ে রয়েছে ১৪ রানে। প্রথম ইনিংসে জিম্ববাবুয়ে তুলেছিলো ২৪০ রান। দ্বিতীয় দিনে আজ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক, মাহমুদুল্লাহ ও অধিনায়ক মুশফিকুর রহিম। সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৬৩ রান করেছেন মাহমুদুল্লাহ। ২ ছক্কা ও ৭ চারে ইনিংসটি সাজান তিনি। […]

নতুন বছরে আসছেন মমতাজ

কথা ছিল ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের নতুন অ্যালবাম প্রকাশ পাবে কোরবানির ঈদে। কিন্তু শেষের অংশের কাজ বাকি থাকার ফলে সেই অ্যালবাম ঈদে আর প্রকাশ পায়নি। এ অ্যালবামের সব গানের সুর-সংগীতায়োজন করেছেন রাজেশ ঘোষ। এর আগে বিচ্ছিন্নভাবে মমতাজের জন্য গান করলেও তার পূর্ণ একক প্রথমবারের মতো করলেন রাজেশ। মূলত ফোক ফিউশনধর্মী গান নিয়ে এটি করা হয়েছে। […]

কনকচাঁপার নতুন প্লেব্যাক

প্লেব্যাক শিল্পী হিসেবে অসংখ্য জনপ্রিয় গান এখন পর্যন্ত শ্রোতাদের উপহার দিয়েছেন কনকচাঁপা। ফলস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। তবে এখন খুব বেছে বেছে কম কাজ করছেন এই গুণী শিল্পী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন কনকচাঁপা। পি এ কাজলের ‘চোখের দেখা’ নামক নতুন ছবির একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ […]

আজেবাজে ছবি তো অনেক করেছি এখন একটু ভাল ছবি করতে চাই-এটিএম শামসুজ্জামান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান চলচ্চিত্র অভিনয় থেকে দীর্ঘদিন ধরে দূরে রয়েছেন। তবে নিয়মিত অভিনয় করছেন নাটকে। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে। আর এ ছবির জন্যই তিনি পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি কাহিনীকার ও সংলাপ রচয়িতা হিসেবে সুনাম আছে এ গুণী অভিনেতার। দীর্ঘদিন পর বরেণ্য এ […]

প্রত্যাখাত সানি

যদিও পর্নতারকা হিসেবেই পরিচিতিটা বেশি তবুও বলিউডে সানি লিওনের কদরটা একটু আলাদাই। কিন্তু সম্প্রতি ঘটলো এক উল্টো ঘটনা। কদর পাওয়ার বদলে প্রত্যাখ্যাত হলেন সানি। আর তা হয়েছেন বলিউডের সিরিয়াল কিসারখ্যাত নায়ক ইমরান হাশমীর কাছ থেকে। ‘আঙলি’ ছবিতে প্রমোশনাল গানে অংশ নিতে আগে থেকেই প্রস্তুত ইমরান হাশমী। প্রয়োজন নারী চরিত্র। কিন্তু হালের ব্যস্ততায় কাউকেই যেন পাওয়া […]

আফগানিস্তান ছাড়ছে মার্কিন-বৃটিশ সেনাবাহিনী

আফগানিস্তানে মার্কিন ও বৃটিশ সেনাদের শেষ দুটি দল আজ আনুষ্ঠানিকভাবে দেশটিতে তাদের সামরিক অভিযান সমাপ্ত করেছে। ইউএস মেরিনস এবং বৃটিশ কমব্যাট ট্রুপসের শেষ দুটি ইউনিট নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। এরইমধ্যে বিশাল একটি সামরিক ঘাঁটি তারা আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৩ বছর আগে তালেবানদের কট্টরপন্থী ইসলামি শাষনব্যবস্থা […]

৪ বছরে ইপিএস কমেছে ২৪.৫৮ গুণ

ন্যাশনাল ফিড মিলস লিমিটেডে দীর্ঘ চার বছর ধরে অপ্রত্যাশিতভাবে কমেছে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস)। চার বছরে কোম্পানির ইপিএস কমেছে ২৪.৫৮ গুণ এবং এনএভিপিএস কমেছে ১২.৮৪ গুণ। পুঁজিবাজারের ইতিহাসে এ পরিমাণ ইপিএস ও এনএভিপিএস কমা কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন বিরল ঘটনা বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, কোম্পানির ইপিএস ও এনএভিপিএস কম বা […]

‘শয়তানের আত্মা নিয়ে দেশ চালাচ্ছে সরকার’-রিজভী !

বর্তমান অবৈধ সরকার শয়তানের আত্মা নিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকাটা দেশে বিদেশে চরমভাবে নিন্দিত ও বিতর্কিত।  তিনি অলৌলিক ক্ষমতার অধিকারী নন। তার ক্ষমতা যে খুন আর লাশের স্তূপের ওপর দণ্ডায়মান সেটি দেশ-বিদেশের সবারই জানা। তাই শয়তানের আত্মা নিয়ে এই অবৈধ সরকার […]

জাবি ছাত্রলীগের ২৩ নেতাকর্মী বহিষ্কার: একাংশের প্রতিবাদ

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলার ঘটনায় ২৩ জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাদেরকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা সবাই ছাত্রলীগের সভাপতি গ্রুপের নেতাকর্মী বলে জানা গেছে। আজ দুপুরে তাদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পাঁচ জনকে […]