rail_montri_mozibulরেলপথ মন্ত্রী মুজিবুল হক ও তাঁর হবু স্ত্রী হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ আগামীকাল বুধবার।

বর মুজিবুল হক ও কনে চান্দিনার মীরাখলা গ্রামের রিক্তার পারিবারিক সূত্রে জানা গেছে রাজধানীর সংসদ ভবনের কনভেশন হাউজে গায়ে হলুদ অনুষ্ঠান হবে।

গায়ে হলুদের সব উপকরণ সোমবার বর মন্ত্রী মুজিবুল হকের বাড়ি থেকে কনে রিক্তার বাড়িতে পাঠানো হয়েছে। মঙ্গলবার কনে রিক্তার বাড়ি থেকে বর মুজিবুল হকের বাড়িতে গায়ে হলুদের উপকরণ পাঠানো হবে।

প্রসঙ্গত, শুক্রবার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মীরাখলা গ্রামের মুন্সি বাড়িতে বরবেশে আসবেন ৬৩ বছরর রেলমন্ত্রী মুজিবুল হক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *