সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আগামী ৭ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। রোববার দুপুরে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয় বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দলটি। তবে ডিএমপি কার্যালয়ের পক্ষ থেকে অনুমতির বিষয়ে কিছু জানায়নি। বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আমরা মহান ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দিন ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় এই সমাবেশ করার অনুমতি চেয়ে রোববার দুপুরে আমরা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি পাঠিয়েছি। তবে অনুমতির ব্যাপারে তারা এখনও আমাদের কিছু জানায়নি। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে ঢাকা সেনানিবাসের বাসায় বন্দিদশা থেকে মুক্তি পান তৎকালীন জেনারেল জিয়াউর রহমান। এই দিনটিকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। গত বছরও ৭ নভেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছিল।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি