‘রাজনীতি এখন মুনাফা অর্জনের হাতিয়ার’
বাংলাদেশের রাজনীতিতে অর্থায়নের বিষয়ে আয়োজিত গোল টেবিল আলোচনায় বক্তারা বলেছেন, ব্যবসায়ীদের ঘিরে প্রকৃত রাজনীতিবিদরা দিশেহারা। রাজনীতি এখন মুনাফা অর্জনের বড় হাতিয়ার। এ জন্য ব্যবসায়ীরা রাজনীতির দিকে ঝুঁকছেন। প্রকৃত রাজনীতিবিদরা সুযোগ পাচ্ছেন না। গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজনৈতিক দল হলেও সেখানেই রয়েছে সবচেয়ে বেশি গণতন্ত্রের অভাব। এর প্রভাবে মধ্যবিত্তদের রাজনীতিতে আসার পথ বন্ধ হয়ে যাচ্ছে। মঙ্গলবার […]
‘মানুষ হত্যা করে ক্ষমতায় থাকা যায় না’-এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন মানুষ হত্যা করে ক্ষমতায় থাকা যায় না। আমি ক্ষমতায় থাকাকালীন আমার দ্বারা একজন মানুষও হত্যা হয়নি। আমরা ক্ষমতায় আসলে ইসলাম ও দেশ আরও শক্তিশালী হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। এজন্য দলটির নেতা-কর্মীদের ঈমানী শক্তি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এরশাদ বলেন, ঈমান শক্ত থাকলে ইনশাআল্লাহ কেউ আমাদের […]
দল গোছানোর প্রক্রিয়ায় বাধা দিচ্ছে সরকার: বিএনপি
সারা দেশে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে সংগঠনটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশের প্রতিটি জেলা-উপজেলায় বিক্ষোভ করেছে যুবদল নেতাকর্মীরা। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১২টায় যুবদল নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল […]
ফজলুর রহমানকে হয়রানি না করার নির্দেশ
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এডভোকেট ফজলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণের পর কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করা পর্যন্ত কোন ধরনের হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। ফজলুর রহমানের স্ত্রীর দায়ের করা এক রিট আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট […]
দিলমা রুশেফই ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন দিলমা রুশেফ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় পেয়ে তিনি নির্বাচিত হলেন। আনুষ্ঠানিকভাবে ভোট গণনার ফলে দেখা গেছে, রুশেফ ৫১ শতাংশ ও তার প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থি নেতা আয়েসিও নেভেজ পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। বিজয় সম্ভাষণে ব্রাজিলের ভবিষ্যতের স্বার্থে রুশেফ ঐক্যের ডাক দিয়েছেন। ব্রাজিলবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন […]
সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আগামী ৭ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। রোববার দুপুরে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয় বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দলটি। তবে ডিএমপি কার্যালয়ের পক্ষ থেকে অনুমতির বিষয়ে কিছু জানায়নি। বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আমরা মহান ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব […]
এই বছরই বিচার দেখতে চান নিহতদের স্বজনরা
বাবার হত্যাকারীদের বিচার এই বছরই দেখতে চাই। আমার মতো যেন আর কাউকে বাবা হারাতে না হয়। বাবা না থাকার কষ্ট যে কেমন লাগে তা আমরা ৫ ভাই-বোন ছাড়া আর কেউ বুঝবে না। মায়ের মুখের দিকে তাকানো যায় না। সারাক্ষণ কি যেন চিন্তা করে। হয়তো আমাদের ভবিষ্যৎ নিয়ে মা চিন্তিত। আমি সবার বড়। অনেক ইচ্ছা ছিল […]
দুদকের মামলায় জামিন পেলেন বদি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গতকাল এ জামিন মঞ্জুর করে। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের এ এমপি’র বিরুদ্ধে দুদক ২১শে আগস্ট […]
মানবতাবিরোধী অপরাধ আরও ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিক (৬৩), চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের মাহিদুর রহমান (৮৪) ও আফসার হোসেন ওরফে চুটু (৬৫)-র বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়া হবে। গতকাল ধানমন্ডিস্থ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ […]
আমিরাত সফরে প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট আবদুল হামিদ বিশ্ব ইসলামিক ইকোনোমিক ফোরাম (ডব্লিউআইইএফ)-এর দশম শীর্ষ সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আবর আমিরাত সফরে গেছেন। গতকাল সকালে দুবাইর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্টকে বহনকারী আমিরাত এয়ারলাইন্সের ফ্লাইটটি (নিয়মিত ফ্লাইট) সকাল ৯টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন […]
ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন স্পিকার
সংসদীয় গণতন্ত্রের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ জাতীয় সংসদের যৌথ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দাবি করে সংস্থাটিকে আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশে সফররত ইউএনডিপি’র ব্যুরো অব এক্সটারনাল রিলেশনস অ্যান্ড এডভোকেসি বিভাগের সহকারি সেক্রেটারি জেনারেল মাইকেল ও’নিল গতকাল স্পিকারের সঙ্গে তার জাতীয় সংসদের কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এই […]
খন্দকার মোশাররফের বিরুদ্ধে চার্জ গঠন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ভীতি প্রদান ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সোমবার বেলা শুনানি শেষে দ-বিধির ৫০০ ও ৫০৬ ধারায় এ চার্জ গঠন করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালত। আগামী বছরের ২২শে জানুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষে এডভোকেট […]
বৃটেনে জিবিটিভি’র যাত্রা শুরু
অনলাইন নিউজ পোর্টাল জিবিনিউজ টুয়েন্টি ফোর ডট কম-এর নতুন সংযোজন জিবি টিভি যাত্রা শুরু করেছে। রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনলাইন জিবি টেলিভিশনের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। জিবিনিউজ টুয়েন্টি ফোর ডটকম-এর এডিটর ইন চিফ ও চেয়ারম্যান রাকিব রুহেলের সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ শাহ সেলিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]
সোনারগাঁয়ে এরশাদ কন্যা ও এমপি পাল্টাপাল্টি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পালিত কন্যা অনন্যা হুসেইন মৌসুমী ও দলীয় এমপি লিয়াকত হোসেন খোকা পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ এনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে দলীয় এমপি’র বিরুদ্ধে শনিবার সংবাদ সম্মেলন করেন মৌসুমী। এর দু’দিন পর গতকাল পাল্টা সংবাদ সম্মেলন করেন খোকার অনুসারীরা। সোনারগাঁ […]
পদ্মার পাড়ে জিতলো ফুটবল
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন আনন্দের দিন সর্বশেষ কবে এসেছে? ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের ৩ উইকেটে জয়। ১৯ মাস পর একই দিনে বাংলাদেশ জয় দেখলো ফুটবলেও। সিলেট-যশোরে জয়বিমুখ বাংলাদেশ ফুটবল দল সাফল্যের নাগাল পেলো পদ্মার পাড়ের শহর রাজশাহীতে। গতকাল জাহিদ হাসান এমিলির একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। এতে দুই ম্যাচ সিরিজ এক শূন্যতে জিতে নিলো […]