ঢাকা ষ্টক এক্সচেঞ্জ

শাহজিবাজার পাওয়ারের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে আবারও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত রোববার দুই সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসির পরিচালক রেজাউল করিম ও উপপরিচালক শামসুর রহমানের সমন্বয়ে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত আগস্টে বিএসইসি প্রথম দফায় কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান এবং আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করে। বিএসইসির বিশেষ নিরীক্ষায় কোম্পানিটির আয় কারসাজির ঘটনা ধরা পড়ে। এ জন্য কোম্পানিটির পরিচালকদের শাস্তির পাশাপাশি শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে যায়।
এটির লেনদেন দীর্ঘদিন স্থগিত রাখা হয়। পরে গত ২০ অক্টোবর স্থগিতাদেশ তুলে নেওয়া হলে পুনরায় এটির লেনদেন শুরু হয়। কিন্তু এবারও এটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *